Description
ধান কাটা উৎসবের মাধ্যমে কৃষকের ঘরে ঘরে ওঠে নতুন ধান। সেই ধান ঢেকিতে ভেঙ্গে অথবা হাস্কিং মেশিনে ডি হাস্কিং করে রান্না হয় নতুন চালের ভাত। এছাড়া এই নতুন চালের গুড়া দিয়ে তৈরি হয় নানা রকম পিঠা (Pitha)। মৌ মৌ গন্ধে মোহিত হয় চারপাশ। নতুন ধান, নতুন চালের আগমনে গ্রামীণ জীবনে শুরু হয় নবান্ন উৎসব!
আর সবধরনের পিঠা তৈরির মূল উপকরণ কিন্তু চালের গুঁড়া। নতুন ধানের চালকে ঢেঁকিতে গুঁড়া করে তৈরি করা হয় বিভিন্ন রকমের চালের গুঁড়ার পিঠা (Pitha)। শীতকালে আবার খেঁজুর গাছের রস জ্বাল দিয়ে বানানো হয় সুস্বাদু খেজুরের গুড়। বাড়িতেই বানিয়ে ফেলে গাঁয়ের বৌ ঝিয়েরাই। তাই দিয়ে পুরো শীতকাল জুড়েই চলতে থাকে বাড়িতে বাড়িতে পিঠা-পুলি তৈরির ধুম।
চালের গুঁড়া মানেই তো পিঠাপুলি তৈরির অন্যতম উপকরণ।
চিতই পিঠা, দুধ চিতই, ভাপা পিঠা, খোলা পিঠা, পুলী পিঠা, পোয়া পিঠা, নকশী পিঠা…. চালের গুড়ার কোনো পিঠাই এখন আর মিস হবেনা। সব রকমের চালের গুড়ার পিঠা তৈরি করতে পারবেন এখন খুব সহজে।
পরিষ্কার, বাছাইকৃত এবং অতি যত্নসহকারে রোদে শুকানো চাল থেকে চালের গুড়া তৈরী করা হয়েছে। লাল চাল থেকে এই চালের গুড়া তৈরী করা হয়েছে। এই লাল চালের গুড়ার অনেক পুষ্টিগুন রয়েছে।






Reviews
There are no reviews yet.