Description
পৃথিবীতে প্রায় ৪০,০০০ জাতের ধান বা চাল পাওয়া যায়!! তবে বাংলাদেশে পাওয়া যায় তেমনই এক বিশেষ প্রকারের চাল – বিন্নি চাল খেলে এত হাজার রকমের চাল খাওয়া জরুরি না। সুদূর চীন থেকে থাইল্যান্ড মিয়ানমার হয়ে বাংলাদেশে আসা এই আদি ধান বাংলাদেশের পাবর্ত্যঅঞ্চলে খুবই সীমিত পরিসরে চাষ হয়।
সুন্দর রং ও সুঘ্রাণসমৃদ্ধ অত্যন্ত সুস্বাদু এই চাল রান্নার পর অনেক বেশি আঠালো হয়ে যায় বলে ইংরেজিতে একে Sticky Rice নামে ডাকে। অনেকে পোলাও বিরিয়ানির অলটারনেটিভ হিসেবে মেহমানদারিও করে থাকে বিন্নি চালের স্পেশাল রেসিপি দিয়ে।
ইদানীং ডাক্তারের পরামর্শে অনেকেই যারা ভাত খাওয়া কমিয়ে দিয়েছেন কিংবা বাদই দিয়ে দিয়েছেন আপনারা একটু খেয়াল করলেই আপনার প্রিয় খাবার ভাত খেতে পারবেন, কোনরকম স্বাস্থ্যঝুঁকি ছাড়াই। আর সে ভাতের নাম – কম শর্করা যুক্ত ও উচ্চ ফাইবার সমৃদ্ধ, খনিজ, ভিটামিন বি, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং প্রাকৃতিক ফ্যাট সমৃদ্ধ বিন্নি চালের ভাত। তাছাড়া অন্য ধানের মত বিন্নি ধানকে সেদ্ধ করতে হয়না বলে ভাতের পুষ্টিগুণ থাকে সম্পূর্ণ অটুট।







Reviews
There are no reviews yet.