Description
বাংলাদেশে উৎপাদিত চালের মধ্যে অন্যতম হলো চিনিগুরা পোলাও চাল । এই চালটি এর চমৎকার সুগন্ধের জন্য ব্যাপকভাবে পরিচিত। চিনিগুড়ার মতো দেখতে হওয়ার কারণে এর এর নাম “চিনিগুড়া চাল” হয়েছে।এ চাল পাওয়া যায় চাঁপাইনবাবগঞ্জ,দিনাজপুর জেলায়। অগ্রহায়ণ বা নভেম্বর মাসে এর ধান কাটা হয়ে থাকে। প্রক্রিয়াজাতের পর ডিসেম্বর মাসে চিনিগুঁড়া চাল বাজারে আসে। নতুন অবস্থায় এই চালে বেশ সুগন্ধ থাকে। তবে যত পুরোনো হতে থাকে, এর ঘ্রাণের মাত্রা কমতে থাকে।এই সুযোগের ফায়দা নিয়ে অসাধু ব্যবসায়ীরা অন্য জাতের চাল চিনিগুঁড়ার সঙ্গে মিশিয়ে দেন।এই ধানে উৎপাদন কম। আবাদে খরচও বেশি। বিআর ৩৪ জাতের ধান উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। বাজারে যে চিনিগুঁড়া চাল পাওয়া যায়, তার বড় অংশই বিআর৩৪ জাতের ধান থেকে এসেছে।
আমদের এই চাল সরাসরি দিনাজপুরের কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হয়, যে কারণে এ চালের স্বকীয়তা, গুণগত মান, মূল্য এবং বিষমুক্ততা নিয়ে আপনাকে আমরা শতভাগ নিশ্চয়তা দিতে পারি।
আপনাদের জন্য সবচেয়ে ভালো চাল উৎপাদন করতে গিয়ে আমরা যেসব পদ্ধতি অনুসরণ করেছি তা হলোঃ
১/কৃষক পর্যায়ে ধানের খেতে সর্বোচ্চ জৈব সারের ব্যবহার।
২/উৎপাদন প্রক্রিয়ায় ক্ষতিকারক কীটনাশকের ব্যবহার মুক্ত।
৩/সরাসরি নিজস্ব তত্ত্বাবধানে কৃষক হতে বাছাইকৃত ধান থেকে চাল করা হয়েছে।
৪/নিজস্ব চাতাল ও মিল হতে চাল উৎপাদন ও সরবরাহ।
৫/গ্রামের হাস্কিং মিলে ভাঙানো স্বাস্থ্যসম্মত চাল।
৬/ফাইবার সমৃদ্ধ পুষ্টিগুন সম্পন্ন চাল।
৭/ক্ষতিকর ইউরিয়া সার, মোম পলিশ , ব্রাইটনার, কংকর, লাল, মরা ও স্যালাইন পানি মুক্ত।
৮/উৎপাদন প্রক্রিয়া এবং প্যাকেজিংয়ে নিজস্ব তদারকি।
৯/শতভাগ ভেজালমুক্ত ও খাঁটি চাল।
১০/সারা বছর চালের গুনগত মান ঠিক রাখার জন্য আমারা পর্যপ্ত ধান নিজস্ব গোডাউনে মজুদ রাখি।
১১/সঠিক ব্যবস্থাপনা আর মধ্যস্বত্তভোগী না রেখে আমরা চেষ্টা করছি দামটাকে সহনীয় পর্যায়ে রাখতে।
চিনিগুড়াঁ চালের বৈশিষ্ট্যঃ
১.চিনিগুড়াঁ চাল দেখতে আকারে বেশ ছোট ও মিহির হয়।
২.এর ঘ্রাণ অনেক বেশি থাকে।
৩.চিনিগুড়াঁ চাল ধোয়ার পরও এর ঘ্রাণ অটুট থাকে।
৪.চিনিগুড়াঁ চাল রান্না করলে অনেক স্বাদ লাগে।
৫. রানা করে খাওয়ার পরও ৪/৫ ঘণ্টা পযর্ন্ত হাতে সুগন্ধ লেগে থাকে চিনিগুড়াঁ চালে।
রেসিপিঃ
চিনিগুড়া চালের পায়েস স্বাদে ও গন্ধে অতুলনীয়। এছাড়াও বিরিয়ানি, পোলাও, ফিরনিসহ নানা ধরনের খাবার রান্নায় চিনিগুড়া চালের জুড়ি নেই। এর মিষ্টি গন্ধ এবং স্বাদ আপনাকে মুগ্ধ করবে ইনশাআল্লাহ। চিনিগুড়া চালের দাম খুব একটা বেশি নয়। আপনার সাধ্যের মধ্যে বিশুদ্ধ খাবার নিশ্চিত করার জন্য বদ্ধ পরিকর চালওয়ালা।







Reviews
There are no reviews yet.