Description
শালি ধান সিলেট অঞ্চলের জনপ্রিয় ধান। যা রোপা আমন মৌসুমে, সাধারণত অগ্রহায়ণ মাসে চাষ হয়। আবার শাইল ধানের মধ্যেও কয়েকটি জাত রয়েছে। যেমন ইন্দ্রশাইল, কাকশাইল, ময়না শাইল, কামিনীশাইল, মোটাশাইল, কার্তিক শাইল প্রভৃতি। জাতভেদে স্বাদ ও গন্ধে রয়েছে তারতম্য। শাইল ধানকে অনেকে শালি ধানও বলে থাকেন।
সিলেট অঞ্চলে একসময় প্রচুর পরিমাণে শাইল ধানের চাষ হতো। তবে বর্তমানে উচ্চফলনশীল জাতের প্রভাবে হারিয়ে যাচ্ছে এটিসহ স্থানীয় পর্যায়ের ঐতিহ্যবাহী জাতগুলো।
এই ধান দেরিতে পাকে। উৎপাদনে সময় বেশি লাগে। তখন হাওরে বন্যা হলে ফসল তলিয়ে যায়। এ ছাড়া এটার ফলনও হয় কম।
উৎপাদন কম হলেও এই ধানের চাল উচ্চমূল্যে বিক্রি হয়। এ ছাড়া সুগন্ধি জাতের চাল বিদেশে রপ্তানিরও সুযোগ রয়েছে।
আগে এই অঞ্চলে প্রচুর শালি ধানের চাষ হতো। এই ধানের চাল সুগন্ধি ও খেতে সুস্বাদু। শাইল ধানের চাল দিয়ে বিভিন্ন জাতের পিঠা, চিড়া ও মিষ্টান্ন তৈরি হতো।







Reviews
There are no reviews yet.